মেলান্দহে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মোঃ রমজান আলী, স্টাফ রিপোর্টার


মেলান্দহে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা ২৯সেপ্টেম্বর সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল আরার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন -উপজেলা বিএনপির সুযোগ্য সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির মঞ্জু, উপজেলা সহকারী কমিশনার ভূমি মাহমুদা আক্তার যোথী,মেলান্দহ থানা অফিসার ইনচার্জ এটি এম মাহমুদুল হক, উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা ডাক্তার মোঃ আহসান হাবিব। এছাড়াও উপস্থিত ছিলেন -নাংলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কিসমত পাশা, মেলান্দহ উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহন তালুকদার, মেলান্দহ ফায়ার সার্ভিসের টিম লিডার মোঃ নজরুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন-মেলান্দহ প্রেসক্লাবের সভাপতি আজম খান, মেলান্দহ মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ রমজান আলী সহ উপজেলা বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা, ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *