মোঃ আলমগীর, জামালপুর প্রতিনিধি

নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জেলা শ্রমিকদল।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে স্টেশন বাজারস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয় প্রাঙ্গণে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা শ্রমিকদলের জ্যেষ্ঠ সহ-সভাপতি আবু হান্নানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাবু জীবন কৃষ্ণ বসাকের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
প্রধান অতিথির বক্তব্যে ওয়ারেছ আলী মামুন বলেন, স্বাধীনতাবিরোধী শক্তি আবারও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছেন। আজকে তাদের এই ষড়যন্ত্র যদি আমরা মোকাবেলা না করতে পারি এই জাতিকে আগামীদিনে আরও বড় ধরনের খেসারত দিতে হবে। তিনি নেতাকর্মীদেরকে তাদের সকল ষড়যন্ত্র রুখে দিতে সতর্ক থাকার আহবান জানান।
এসময় জেলা শ্রমিক দলের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আবুল কাশেম, সহ-সভাপতি মো. আবুল কালাম আজাদ, জ্যেষ্ঠ যুগ্ন-সাধারণ সম্পাদক হারুনুর অর রশিদ, সহ-সাধারণ সম্পাদক সুজন আহমেদ শফিকুল, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন শাহিন, সাদিকুর রহমান হীরা, দপ্তর সম্পাদক সেকান্দর আলী, কোষাধ্যক্ষ মো. জহুরুল হক, সহ-কোষাধ্যক্ষ মো. মোসাব্বির আহমেদ জুয়েল, সহ-প্রচার সম্পাদক মো. সুজন শেখ, শহর শ্রমিক দলের সভাপতি হারুন অর রশিদ রতন, সদস্য সচিব মো. জাহিদ হোসেন জনিসহ জেলা ও শহর শ্রমিক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালচার ভিলেজ এলাকা গিয়ে শেষ হয়।