দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসাংবাদিকদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতের আহ্বানে

ইত্তিজা মনির,বরগুনা প্রতিনিধি

সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত, স্বাধীনভাবে দায়িত্ব পালনের উপযোগী পরিবেশ সৃষ্টি, সাংবাদিকদের মধ্যে ঐক্য সুদৃঢ় এবং গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করার প্রত্যয়ে রাজধানীতে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর মিরপুর ন্যাশনাল কলেজের অডিটোরিয়ামে দিনব্যাপী আয়োজনে আলোচনা সভা, দোয়া ও মোনাজাত, কেক কাটা, বিশেষ সম্মাননা প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে রাজনীতিবিদ, বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও প্রকাশক, সাংবাদিক, আইনজীবী, পুলিশ কর্মকর্তা, ব্যবসায়ী, সমাজকর্মী, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজন অংশ নেন।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন জাতীয় দৈনিক মাতৃজগত-এর সম্পাদক ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমান। অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক ও ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তব্যে খান সেলিম রহমান বলেন, দৈনিক মাতৃজগতের ২৩ বছরের পথচলা সাংবাদিক, পাঠক ও শুভানুধ্যায়ীদের ভালোবাসা ও সহযোগিতার সঙ্গে সম্পৃক্ত। একটি গণমাধ্যমের দীর্ঘ পথচলা শুধু প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের মধ্যে সীমাবদ্ধ নয়; এর সঙ্গে সমাজ ও মানুষের প্রতি দায়িত্বও জড়িয়ে রয়েছে। ভবিষ্যতেও বস্তুনিষ্ঠ, সত্যনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

বাংলাদেশ জাতীয় নিউজ ক্লাবের প্রধান উপদেষ্টা ও রাজনীতিবিদ শামসুল মোস্তফা শামিম মজুমদার সাংবাদিকদের পেশাগত ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ব্যক্তিগত বা সাংগঠনিক মতপার্থক্য থাকলেও সাংবাদিকদের পেশাগত স্বার্থে একে অপরের প্রতি সম্মান দেখানো প্রয়োজন। গণমাধ্যমকে মানুষের কথা বলার পাশাপাশি সমাজের প্রতিও দায়িত্বশীল থাকতে হবে।

মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি আহমেদ আবু জাফর বলেন, মাঠপর্যায়ের সাংবাদিকরা প্রতিনিয়ত নানা প্রতিকূলতার মধ্য দিয়ে সংবাদ সংগ্রহ করেন। অনেক সময় ঝুঁকি নিয়ে তাদের দায়িত্ব পালন করতে হয়। সাংবাদিক নির্যাতন ও হয়রানি প্রতিরোধের পাশাপাশি পেশাগত অধিকার ও নিরাপত্তা রক্ষায় ঐক্যবদ্ধ অবস্থান প্রয়োজন।

আয়োজক কমিটির সদস্য সচিব মোঃ শিহাব উদ্দিন বলেন, সাংবাদিকদের কল্যাণে তারা সবসময় কাজ করে যাচ্ছেন। এ কাজে সবার সহযোগিতা প্রয়োজন। সবাই ঐক্যবদ্ধ থাকলে সাংবাদিকদের কল্যাণে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও মিরপুর ন্যাশনাল কলেজের সভাপতি এ বি এম এ রাজ্জাক, বাংলাদেশ জাতীয় নিউজ ক্লাবের প্রধান উপদেষ্টা শামসুল মোস্তফা শামিম মজুমদার, জাতীয় প্রেসক্লাবের সদস্য ও দৈনিক পাঞ্জেরী-এর সম্পাদক তালুকদার রুমি, প্রেসক্লাব ফেডারেশনের মহাসচিব ও দৈনিক ফলাফল-এর প্রকাশক ও সম্পাদক শেখ মুস্তাফিজুর রহমান, রূপনগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নোমান হোসেন, মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি আহমেদ আবু জাফর, ঢাকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সাংবাদিক সুরক্ষা ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন, দৈনিক সবুজ বিপ্লব-এর ভারপ্রাপ্ত সম্পাদক এস এম বদরুল আলম, দৈনিক খবরের আলো-এর সম্পাদক মো. আমিনুজ্জামান আমির, দৈনিক জনজাগরণ-এর সম্পাদক মো. মিহাব উদ্দিন, দৈনিক সোনালী খবর-এর সম্পাদক মো. মনিরুজ্জামান, দৈনিক অন্যায়ের চিত্র-এর সম্পাদক মো. শহিদুল ইসলাম, দৈনিক খবরের সময়-এর প্রকাশক মো. আব্দুল মান্নান ভূঁইয়া, দৈনিক মাতৃজগত-এর প্রধান সম্পাদক এম এ এ সৌরভ খান, আন্তর্জাতিক প্রেস ক্লাব ট্রাস্টের চেয়ারম্যান লায়ন মো. হেলাল উদ্দিন হিলু, ঢাকা প্রেসক্লাবের সহ-সভাপতি এ মান্নান, লায়ন্স ক্লাবের চেয়ারম্যান খান আখতারুজ্জামান, হিউম্যান এইড ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা মহাসচিব সোহেলী পারভীনসহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *