লাভলু,স্টাফ রিপোর্টার
প্রতিটি বছরের সেপ্টেম্বর মাসের শেষ শনিবার জাতীয় অবিবাহিত দিবস হিসেবে উদযাপিত করা হয়ে থাকে।
১৯৮৪ সালে যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ‘বাকআই সিঙ্গেলস কাউন্সিল’ অবিবাহিত জীবনকে উদযাপন এবং এর স্বাধীনতাকে স্বীকৃতি দিতে চালু করা হয় প্রথম জাতীয় অবিবাহিত দিবস।
পরবর্তীতে সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহের শেষ শনিবার জাতীয় অবিবাহিত দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়।জাতীয় অবিবাহিত দিবস পালন করা হয় নিজের স্বাধীনতা, আত্মপ্রেম এবং ব্যক্তিগত সিদ্ধান্তকে সম্মান জানানোর জন্য।
এই দিনটি তে অনেকে একা থেকে, অনেকে নিজের মতো সময় কাটিয়ে থাকে, বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে থাকে, কিংবা পছন্দের খাবার খেয়ে বা কোথাও ঘুরে এই দিনটি উদযাপন করেন।