পঞ্চগড়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার ও ব্যবসায়ীদের মাঝে ঢেউটিন-গৃহ নির্মাণ সহায়তা বিতরণ

কামাল উদ্দিন,পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ের বোদা ও দেবীগঞ্জ উপজেলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও গৃহ মঞ্জুরির চেক বিতরণ করা হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বোদা ও দেবীগঞ্জ উপজেলার পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সহায়তার চেক ও ঢেউটিন বিতরণ করেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ, এমপি।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে বোদা ও দেবীগঞ্জ উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এই চেক বিতরণ কর্মসূচির আয়োজন করে।

সকালে বোদা উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল ইসলাম-এর সভাপতিত্বে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৬ জন সুফলভোগীর মাঝে সরকারি সহায়তা হস্তান্তর করা হয়। এসময় প্রতিজন কে এক বান্ডিল ঢেউটিন ও তিন হাজার টাকার চেক তুলে দেয়া হয়।

অপরদিকে, দেবীগঞ্জ উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে দেবীগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৮ জন সুফলভোগীর মাঝে সহায়তা বিতরণ করা হয়। দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইন্দ্রজিৎ সাহা-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ক্ষতিগ্রস্তদের হাতে ২ বান্ডিল করে ঢেউটিন ও নগদ ৬,০০০ টাকার চেক তুলে দেন।

দেবীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মুসা মিয়াসহ অনুষ্ঠানসমূহে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সরকারি কর্মকর্তা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ সময় প্রধান অতিথি পানি সম্পদ প্রতিমন্ত্রী, আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ, এমপি বক্তব্যে বলেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সরকার সব সময় থাকবে বলে আশ্বাস প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *