দেবীগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

কামাল উদ্দিন,পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ের দেবীগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ রমজান আলী (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে দক্ষ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে দেবীগঞ্জ পৌরসভার করতোয়া ব্রিজপাড় বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার রমজান আলী ঢাকার আব্দুল্লাহপুর এলাকার ৫৭ নম্বর ওয়ার্ডের মৃত ওলিয়ার হোসেনের ছেলে।

দেবীগঞ্জ থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই হারুনুর রশিদের নেতৃত্বে পুলিশের একটি দল করতোয়া ব্রিজপাড় বাজারে অভিযান চালায়। এ সময় রমজান আলীকে আটক করে তল্লাশি করা হলে তাঁর কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

দেবীগঞ্জ থানার অফিসার ইনচার মূসা মিয়া বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে পূর্ব পরিকল্পনার অংশ হিসেবে ধারাবাহিক অভিযান পরিচালনার করা হয়েছে যা আগামীতেও অব্যাহত থাকবে। রমজান আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার তাঁকে আদালতে পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *