ইত্তিজা মনির, বরগুনা প্রতিনিধি
বরগুনা সদর উপজলার খান বাড়ী(বারঘর) মুহিত খানের ছেলে তানজিলের ধারালো অস্ত্রের এলোপাতাড়ি কোপে ফোরকান (৪৭)নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। পরে তাকে প্রথমে বরগুনা হাসপাতালে জরুরী বিভাগে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসারত ডাক্তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে নেওয়া হয়েছে। বর্তমানে তিনি বরিশালের একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল ০৯,০৯,২০২৬ ইং সন্ধা ৬ঃ০০ টায় তানজিলের জমিজমা বিষয় নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে তানজিল নিজ বাড়ী থেকে ধারালো অস্ত্রের ধারা কোপ দেয় এতে ফোরকানের মাথায় হাতে এবং মেরুদন্ডে আঘাত পায়। ঘটনার সময় খান বাড়ির সামনে মেইন সড়কের পাশে তানজিলকে তার উশৃংখল আচরণ থেকে স্থানীয়রা নিবারণ করতে সক্ষম হননি। ফোরকানকে প্রাথমিকভাবে বরগুনা সদর থানায় নিয়ে গেলে কর্তব্যরত ডিউটি অফিসার তাকে হসপিটালে নিয়ে যেতে বলেন। অতঃপর তার শরীরের বেগতিক দেখে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা হসপিটালে রেফার করেন।
বর্তমানে ফোরকান মারাত্মক ভাবে আহত হওয়ার কারণে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তানজিল ধারালো অস্ত্র দিয়ে ফোরকানের ওপর হামলা চালান।
ঘটনা বর্ণনা করতে গিয়ে ফোরকান বলেন আমি এর বিচার চাই এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছেন