জামালপুরে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

মো. আলমগীর, জামালপুর প্রতিনিধি


জামালপুর শহরের বাগেরহাটা ঈদগাঁ মাঠে মৌচাক পরিবারের উদ্যােগে এক প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলায় দুর্ধর্ষ ভয়ংকর স্পোর্টিং ক্লাব ৪-২ গোলে পরাজিত করেছে অস্ত্রহীন ভয়ংকর স্পোর্টিং ক্লাবকে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে বাগেরহাটা ঈদগাহ মাঠে এ প্রীতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার মেয়র প্রার্থী জিএস ফিরোজ মিয়া।

প্রধান অতিথির বক্তব্যে ফিরোজ মিয়া বলেন, আজকের এই খেলাধুলার মধ্যে দিয়ে সকলেই দায়িত্ববান হবো। বাবা-মা আমাদের স্কুল-কলেজে পাঠায় লেখাপড়া শিখার জন্য। আমরা স্কুল-কলেজে গিয়ে সঠিক ভাবে লেখাপড়া করবো। প্রতিটি বাবা-মা চায় তার সন্তান যেন ভালোভাবে লেখাপড়া করে মানুষের মতো মানুষ হয় এবং সমাজে প্রতিষ্ঠিত হয়।

তিনি আরও বলেন, তাই সবাইকে বলতে চায় সবার আগে লেখাপড়া। তা পর হলো খেলাধুলা। তাই লেখাপড়া হচ্ছে সবার আগে। ভালোভাবে লেখাপড়া না করলে তোমার সঠিক পথে পরিচালিত হতে পারবে না। বাবা-মাদেরকে বলতে চায় আপনাদের সন্তানদেরকে পারিবারিক শিক্ষা দিবেন। পারিবারিক শিক্ষা পেলে সন্তান মানুষের মতো মানুষ হবে এবং মাদক থেকে দূরে থাকবে। তাই লেখাপড়ার পাশাপাশি সন্তানকে বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণের উৎসাহিত করার আহবান জানাই।

প্রীতি ফুটবল টুর্নামেন্টে বিএনপি নেতা আব্দুল মোতালেব, শহর যুবদলের সদস্য সচিব জিয়াউল হক জিয়া, জেলা যুবদলের সাবেক সদস্য আব্দুল জব্বার, গোলাম মোস্তফা, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য রেজাউল করিম, শহর যুবদলের যুগ্ম-আহবায়ক আলতাব হোসেন মন্ডল, পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. জীবন চান্নু, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সবুজ, জেলা আইন কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. জাহিদ হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরে বিজয়ী দুর্ধর্ষ ভয়ংকর স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়দের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন আশরাফ খান।

শাহীন ও জাহিদের পরিচালনায় এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *