রোকনুজ্জামান সবুজ, ইসলামপুর প্রতিনিধি

জামালপুরের ইসলামপুর উপজেলার ৮ নম্বর পলবান্ধা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মো. মান্নান বিরুদ্ধে ফেসবুকে একটি পোস্টকে কেন্দ্র করে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া ও আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
তবে বিষয়টিকে কেন্দ্র করে কোনো ছবি বা ভিডিওচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে না থাকলেও কেবল মৌখিক প্রচার ও ফেসবুক পোস্টের সূত্রে সংবাদটি ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়,অনৈতিক লেনদেন ও চুক্তি সংক্রান্ত বিষয় নিয়ে স্থানীয়দের মাঝে একটি গুঞ্জন ছড়িয়ে পড়ে। পরবর্তীতে বিষয়টি ফেসবুকে পোস্ট আকারে ভাইরাল হলে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ বিষয়টি সামাল দেওয়ার চেষ্টা করেন বলে স্থানীয় একটি পক্ষ থেকে দাবি করা হয়। সেখানে বিশ হাজার টাকার রফাদফার গুঞ্জনও ছড়িয়ে পড়ে।
তবে সরাসরি কোনো ভিডিও বা আলোকচিত্রের প্রমাণ না থাকায় পুরো বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে।
এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে সংশ্লিষ্ট ইউপি সদস্য তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। ঘটনাটি সম্পূর্ণ ভিত্তিহীন ও বানানো।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন পোস্ট ও গুঞ্জনের সত্যতা নিয়ে এলাকাবাসীর মধ্যে ভিন্ন ভিন্ন মতামত দেখা গেছে।
ইউপি মেম্বার আজাদ জানান,কতো এমপি,মন্ত্রী, চেয়ারম্যান দুর্ঘটনা ঘটে ফেসবুকে ভিডিও ভাইরাল হয় তাতে কিছু হয় না, আর সামান্য ঘটনায় কি হবে।
এ ব্যাপারে চেয়ারম্যান বক্তব্য বলেন,মেয়েটি মেম্বার কাছে বিশ হাজার টাকা পাবে বলে সালিশিতে জানান। কারো মানসম্মান ক্ষুন্ন করা ঠিক নয়।