মো. আলমগীর, জামালপুর প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে জামালপুরে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিএস ফিরোজ মিয়া’র উদ্যােগে আলোচনা সভা ও কেক কাঁটার মধ্যে দিয়ে উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে শহরের ফৌজদারি মোড়ে এ আলোচনা সভা ও কেক কাঁটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার মেয়র প্রার্থী জিএস ফিরোজ মিয়া’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী ও জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক।
প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক সিরাজুল হক বলেন, একটা দেশের নির্বাচনে মেজরিটি হওয়ার পরেও যাদের বুকের পাটা ছিল না স্বাধীনতা ঘোষণা দেওয়ার জন্য। একটা দেশের মেজর হয়েও জীবন বাজি রেখে পাকিস্তান সরকার তাকে ফাঁসি দিবে। এই ভয়ের সনজীতা না হয়ে। এদেশের গণমানুষের ভোটের প্রতি সম্মান দেখিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন।
তিনি আরও বলেন, উনিই মহান স্বাধীনতার ঘোষক। আজকে তার সেই দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। আমরা যুদ্ধ করে বুকের তাজা রক্ত দিয়ে এদেশ স্বাধীনতা আনলাম। তাই আজকে স্মৃতি মানুষকে অনেক কষ্ট দেয়। অনেক দুঃখ দেয় বেদনাও দেয়। অনেক স্মৃতি আনন্দও দেয় মানুষকে। মহান মুক্তিযুদ্ধের ঘোষককে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শহর বিএনপির সাবেক সদস্য জাহাঙ্গীর আলম, বিএনপি নেতা আব্দুল মোতালেব, জেলা শ্রমিক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফজলুল হক, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য রেজাউল করিম, জেলা যুবদলের সদস্য গোলাম মোস্তফা, সাবেক সদস্য মিজানুর রহমান স্বপন, শহর যুবদলের সদস্য সচিব জিয়াউল হক জিয়া, সাবেক সহ-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, তাইফুল ইসলাম, শহর যুবদলের যুগ্ম-আহবায়ক রেজাউল করিম নিলু, আলতাব হোসেন মন্ডল, সাজু, ময়েন, সদস্য আতিকুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলনেতা শামীম শেখ, জেলা মহিলা দলের পারভীন আক্তার, রুবি, শিখা, নাসরিন, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সবুজ, জাহিদ হোসেন, সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্রদলের সহ-সভাপতি হৃদয় হাসান প্রমুখ।
আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাঁটার মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্ত করা হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় জেলা বিএনপিসহ জেলা ও শহর যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।