ইত্তিজা মনির, বরগুনা প্রতিনিধি

ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির উদ্যোগে “Smart Students Finance Program”-এর আওতায় বরগুনা অঞ্চলের বরগুনা সদর শাখার অন্তর্গত বাঁশবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ে স্পোকেন ইংলিশ কোর্সের শুভ উদ্বোধন এবং দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
রবিবার (৩১ আগস্ট) সকাল ১১টায় বাঁশবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব গৌরঙ্গ চন্দ্র সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মাহমুদুল হাসান, আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি), বরগুনা রিজিওন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. রোকনুজ্জামান, আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি), বরগুনা অঞ্চল, সাংবাদিক ইত্তিজা হাসান মনির, জেলা প্রতিনিধি, এশিয়ান টেলিভিশন, বরগুনা, মো. আসাদুর রহমান, এলাকা ব্যবস্থাপক (স্মার্ট স্টুডেন্টস ফিন্যান্স কর্মসূচি), বরগুনা সদর এরিয়া, জয়নাল আবেদিন রাজু, জেলা প্রতিনিধি, চ্যানেল A1 টেলিভিশন, বরগুনা এবং বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে ২০ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ, খাতা, কলম ও জ্যামিতি বক্স বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, বরগুনা জেলায় সর্বমোট ১৩০০ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি ৫৮টি শিক্ষা প্রতিষ্ঠানে ৮৭০টি গাছের চারা বিতরণ করা হয়েছে।
অতিথিরা বলেন, ব্র্যাকের এই অভিনব উদ্যোগ শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে উৎসাহ ও সহায়তা প্রদানের এক মানবিক দৃষ্টান্ত হয়ে থাকবে। তারা ব্র্যাকের বিভিন্নমুখী মানবিক কার্যক্রমকে স্বাগত জানান