মাদকের বিরুদ্ধে প্রতিবাদ: মেহেদীকে জড়িয়ে মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মো. আলমগীর, জামালপুর প্রতিনিধি

জামালপুর সদর উপজেলা নরুন্দিতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় মাহমুদুল হাসান মেহেদীকে জড়িয়ে মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে সদর উপজেলা নরুন্দি বাজার আল মুনসুর সুপার মার্কেটে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে মাহমুদুল হাসান মেহেদী জানান, আমি বিগত ২৪’র বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দিয়েছি। স্বৈরাচার বিরোধী বিভিন্ন আন্দোলন সংগ্রামে সামনের সারিতে থেকে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করেছি। সেই সুবাদে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সারাদেশব্যাপী মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে আমি আমার এলাকায় মাদক সেবন ও মাদক বিক্রেতাদের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিহত এবং পুলিশকে সার্বিক ভাবে সহযোগিতা করে আসছি।

তিনি আরও জানান, বিগত ২৩ আগস্ট সকালে মানিকারচর থেকে ঘোড়া জবাই করে ঢাকাতে বিক্রি করার সেই চক্রটিকে পুলিশ হাতেনাতে গ্রেপ্তার করে। সেই ঘটনায় সাজাও হয়েছে তাদের। কিন্তু একজন মাদক ব্যবসায়ী মো. রাশেদ সে সাংবাদিকদের একটি তথ্য দেয় যে আমি টাকা খেয়ে আসামি ছেড়ে দিয়েছি। আমি কি পুলিশ? আসামি ছেড়ে দিবো। কিন্তু এমন কোন ঘটনার সাথে আমি কোন ভাবেই সম্পৃক্ত ছিলাম না।

তিনি জানান, যার কারণে মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীরা স্বাভাবিক ভাবেই আমাকে বিভিন্নভাবে হয়রানি বা বিপদে ফেলার চেষ্টায় লিপ্ত রয়েছে। যার কারণে গত ২৩ আগস্ট রবিবার সকাল বেলা খাদ্য বান্ধব কর্মসূচীর চাউলের গাড়ি আনলোড করতে আমি নরুন্দি বাজারে আসি। এমন সময় মাছপাড়া বাড়ি বোরহান চাচা এসে আমাকে জঙ্গির চায়ের দোকানে নিয়ে যায়। সেখানে আমি গিয়ে দেখি মাদক সম্রাট মৃত শেখ ফরিদের ছেলে মাদক ব্যবসায়ী ও নরুন্দি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক মো. রাশেদসহ কয়েক জন্য মিলে অপরিচিত কয়েকজন লোককে এলোপাতাড়ি ভাবে মারধর করছে। আমি তাদের এলোপাতাড়ি ভাবে মারধর না করার পরামর্শ দেই এবং দূষি মনে হলে এদেরকে পুলিশে দাও না হয় ছেড়ে দাও, এই কথা বলে আমি সেইখান থেকে চলে যাই।

মাহমুদুল হাসান মেহেদী জানান, গত ২৪ আগস্ট সোমবার সাংবাদিকদের মাদক ব্যবসায়ী কিছু দিন আগে মাদক ব্যবসা করার জন্য এলাকার মানুষ যার বাড়িঘর ভেঙে দিয়েছে। সেই রাশেদ একটি কুচক্রী মহলের প্ররোচনায় মিথ্যা তথ্য দিয়ে আমাকে সামাজিক এবং রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন করেছে।আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে আমার উপর আনিত সকল অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি দাবি জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে সোহরাব মেম্বার, আসমত আলী পাঠান, বোরহান উদ্দিন, হোসেন আলীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *