জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মো. আলমগীর, জামালপুর প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুরে আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

১৯ আগস্ট বিকেলে স্টেশন বাজারস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নূরুল মোমেন আকন্দ কাওছারের সভাপতিত্বে ও সদস্য সচিব মঞ্জুরুল করিম সুমনের সঞ্চালনায় শোভাযাত্রা পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি লোকমান আহাম্মেদ খান লোটন, জ্যেষ্ঠ যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজীব, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ প্রমুখ।

জেলা বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি লোকমান আহাম্মেদ খান বলেন, প্রিয় বন্ধুরা বিগত ১৭ টি বছর ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা জামালপুরে আন্দোলন সংগ্রাম করেছি। আমরা বিশ্বাস করি, আগামীতে দেশ গঠনে এই স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নূরুল মোমেন আকন্দ কাওছার ও সদস্য সচিব মঞ্জুরুল করিম সুমনের নেতৃত্বে আমাদের সংসদ সদস্য ওয়ারেছ আলী মামুনের উন্নয়নের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য সর্বক্ষণিক কাজে নিয়োজিত ছিল এবং থাকবে।

জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নূরুল মোমেন আকন্দ কাওছার বলেন, গৌরব ঐতিহ্য সাফল্য ও সংগ্রামের মধ্য দিয়ে হাঁটি হাঁটি পা পা করে স্বেচ্ছাসেবক দল আজকে ৪৬ বছরে পদার্পণ করেছে। এই ৪৬ বছরে টেকনাফ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া সারা বাংলাদেশে বর্তমানে স্বেচ্ছাসেবক দল ছাত্রদল যুবদলের সমান একটি সংগঠনে পরিণত হয়েছে। কাজেই আমি বলতে চাই, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বর্তমানে যে তিনটি সংগঠননির্ভর, তার মধ্যে স্বেচ্ছাসেবক দল অন্যতম।

তিনি আরও বলেন, সকল আন্দোলন সংগ্রামে স্বেচ্ছাসেবক দল প্রত্যক্ষভাবে তৃণমূল উপজেলা এবং জেলা পর্যায় পর্যন্ত সফলভাবে অংশগ্রহণ করেছি। আগামী দিনে আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানের যে পরিকল্পনা রয়েছে, সেই পরিকল্পনা মোতাবেক আমার নেতা এডভোকেট মামুন ভাইয়ের নেতৃত্বে যেকোনো প্রতিকূল পরিস্থিতি এবং দেশ গড়ার পরিকল্পনা ঐক্যবদ্ধভাবে এবং যুক্তিঙ্গভাবে জয় করব ইনশাআল্লাহ।

আলোচনা সভা শেষে এক আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুলতলায় গিয়ে শেষ হয়।

শোভাযাত্রা ও আলোচনা সভায় জেলা স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *