জামালপুরে ইটের সলিং রাস্তার উদ্বোধন

মো. আলমগীর, জামালপুর প্রতিনিধি

জামালপুর পৌরসভার লাঙ্গলজোড়া এলাকায় ইটের সলিং এর নতুন একটি রাস্তার উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) দুপুরে পৌরসভার লাঙ্গলজোড়া পশ্চিমপাড়া ফরহাদের বাড়ি থেকে সেলিমের বাড়ি পর্যন্ত ৪ শত ২০ফিট ইটের সলিং এর রাস্তার উদ্বোধন করা হয়।

৯ নম্বর ওয়ার্ড বিএনপি দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক মমিনুর রহমান মমিনের সঞ্চালনায় উদ্বোধন পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শহর বিএনপির সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র প্রার্থী শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ।

প্রধান অতিথির বক্তব্যে শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ বলেন, আমরা শুকরিয়া আদায় করছি মহান রাব্বুল আলামিনের দরবারে ওনি আমাদের প্রতি রহমত দান করেন। জামালপুর-৫ (সদর) আসন থেকে শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন ভাইকে আপনাদের ভোটে নির্বাচিত করেছেন। ওনি নির্বাচিত হওয়ায় পরে জামালপুর সদরের বিভিন্ন রাস্তাঘাট, ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান থেকে কিছু অংশ এই রাস্তার জন্য বরাদ্দ দেওয়া হয়েছিল।

তিনি আরও বলেন, আজ রাস্তাটি সম্পূর্ণ হয়েছে। সেই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমরা ধন্যবাদ জানাই আপনাদের, যে আপনারা দীর্ঘ ৩৫ বছর পরে আপনাদের ভোটের মাধ্যমে সংসদ সদস্য নির্বাচিত করেছেন। আমি যে কথাটি বলতে চায় যে বিশ্বাস, আস্থা রেখে আপনারা জামাালপুর পৌরসভায় আমাদের প্রিয় নেতাকে নির্বাচিত করেছিলেন। ওনি নির্বাচিত হওয়ার পর তিনি জীবনের সকল চাওয়া-পাওয়াকে বিসর্জন দিয়ে এই এলাকার উন্নয়নে কাজ করেছেন। মানুষের উন্নয়নের কথা করেছেন।

তিনি বলেন, আমরা বিশ্বাস করি বর্তমান সময় জামালপুর সদরকেও পৌরসভার মতো একটি আধুনিক সমৃদ্ধ সদর হিসেবে গড়ে তুলবেন। ওনি শারীরিকভাবে কিছুটা অসুস্থ। দোয়া করবেন ওনার জন্য। যেন দ্রুত সময়ের মধ্যে সুস্থ হয়ে আপনাদের কল্যাণে নিজেকে নিয়োজিত করতে পারেন। আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন সামনে জামালপুর পৌরসভা নির্বাচন। সেই নির্বাচনে আমি মেয়র হিসেবে জামালপুর পৌরসভার নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। আমি আপনাদের দোয়া চাই সমর্থন চাই।

শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ বলেন, আপনারা দোয়া করবেন আমার জন্য। আপনাদের ভোটের মাধ্যমে যদি আল্লাহ আল্লাহ তায়ালা নির্বাচিত করেন। আল্লাহর রহমতে মামুন ভাইয়ের মত নিজের জীবনের চাওয়া পাওয়াকে বিসর্জন দিয়ে, এই জামালপুর পৌরসভাকে আরো উন্নত সমৃদ্ধ করতে চাই। বিশেষ করে রাস্তাঘাটের উন্নয়ন করতে চাই। পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে চাই। সর্বোপরি জামালপুর পৌরসভাকে একটি উন্নত সমৃদ্ধ পরিছন্ন শহর হিসেবে গড়ে তুলতে চাই।

উদ্বোধন অনুষ্ঠানে জেলা কৃষক দলের জ্যেষ্ঠ যুগ্ম-আহবায়ক সালেহীন মাসুদ মাস্টার, সাবেক সদস্য আবুল কালাম আজাদ, ৯ নম্বর ওয়ার্ড বিএনপি দক্ষিণ শাখার জ্যেষ্ঠ সহ-সভাপতি হযরত আলী খান, শহর বিএনপির সহ-বানিজ্য বিষয়ক সম্পাদক সম্পাদক হাবিবুর রহমান, জেলা তাঁতি দলের জ্যেষ্ঠ যুগ্ম-আহবায়ক মোশাররফ হোসেন খান ভুট্টো, শহর তাঁতি দলের আহবায়ক আজমল খান শফিক, সদস্য সচিব ফরাশ উদ্দিন লিটন, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন বিদ্যুৎ, সাবেক সহ-আইন বিষয়ক সম্পাদক মো. লিখন সেখ, বর্তমান কমিটির সহ-সাধরণ সম্পাদক আসাদ মিয়া, রেল ঘন্টি ইউনিট বিএনপির সভাপতি ফজলুল হক, সাধারণ সম্পাদক রফিক মিয়া, ৯ নম্বর ওয়ার্ড শ্রমিক দল দক্ষিণ শহর শাখার সভাপতি ফরহাদ শেখ, সাধারণ সম্পাদক শামীম আলী, ৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাহেব আলী শেখ, পৌর নাইট রিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জামাল উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *