মোঃ আলমগীর, জামালপুর প্রতিনিধি

জামালপুর শহর বিএনপির আওতাধীন ৯ নম্বর ওয়ার্ড বিএনপি (পূর্ব) শাখার আঞ্চলিক কমিটি গঠন উপলক্ষে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) রাতে পৌরসভার হরিপুর নয়াপাড়া এলাকায় এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।
৯ নম্বর ওয়ার্ড বিএনপি (পূর্ব) শাখার জ্যেষ্ঠ সহ-সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শহর বিএনপির সভাপতি মো. লিয়াকত আলী।
প্রধান অতিথির বক্তব্যে লিয়াকত আলী বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ প্রয়াত বেগম খালেদা জিয়া এবং জুলাই আন্দোলনে বিএনপিসহ ছাত্র-জনতা যারা নিজের জীবনকে উৎসর্গ করে নতুন দিনের সূর্যের আলোর আগমনের বার্তা নিয়ে এসেছিলেন এবং এই হরিপুরের আরেক কৃতি সন্তান কৃষক দলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দেলু তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি।
তিনি আরও বলেন, আজকে কর্মীসভার মাধ্যমে একটি কমিটি গঠন করা হবে। সেই কমিটি পরীক্ষিত নেতাকর্মী ধারা যেন গঠন করা হয়। আগামী দিনে এই কমিটির মাধ্যমে আপনাদের দুঃখ-দুর্দশা লাঘবের জন্য কাজ করবে। আপনারা জানেন দীর্ঘ ১৭টি বছর ফ্যাসিস্ট সরকার পতনের আন্দোলন সংগ্রামে এইখানে প্রায়ই সবাই কারা নির্যাতিত নেতা। আমরা জানতাম না যে ১৭ বছর পরে আবার নতুন দিনের সূর্য উঠবে। আমরা যখন নিজের জীবন উৎসর্গ করে দিয়ে আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলাম তখন আমাদের পাশে দাঁড়িয়ে ছিলেন আমাদের প্রিয় নেতা জেলা বিএনপির অভিভাবক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
তিনি বলেন, আমাদের আরেক নেতা শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ নিজের জীবনের ঝুঁকি নিয়ে জেলখানা থেকে শুরু করে গারতখানাতেও নিজের জীবনকে অপেক্ষা করে তিনি আমাদের পাশে দাঁড়িয়ে ছিলেন। তার নামে জামালপুরে সর্বোচ্চ মামলা হয়েছে এবং যাকে আগুন দিয়ে পুড়িয়ে মারার চিন্তা-ভাবনা করা হয়েছিল। যাকে র্যাব অফিস থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল দুই দুই বার ক্রসফায়ারে মৃত্যুদণ্ডের ঘোষণা দিয়েছিলো।
লিয়াকত আলী বলেন, আমাদের এই প্রিয় নেতা শাহ্ আব্দুল্লাহ আল মাসুদকে আজকে আমরা তাকেই নির্বাচিত করেছি পৌরসভার মেয়র হিসেবে। যিনি সাধারণ মানুষের পাশে থাকবে। পৌরসভার সকল সমস্যা সমাধান করবে আমরা তাকেই নির্বাচিত করেছি। আল্লাহ যদি রহমত করে আপনাদের ভোটের মাধ্যমে শাহ্ আব্দুল্লাহ আল মাসুদকে পৌরসভার চেয়ারে বসাতে সক্ষম হব ইনশাআল্লাহ।
এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন শহর বিএনপির সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র প্রার্থী শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ।
প্রধান বক্তার বক্তব্যে শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ বলেন, আজকে প্রসঙ্গক্রমে যে কথাটি বলতে চায়। সামনে জামালপুর পৌরসভা নির্বাচন। সেই নির্বাচনে আমি জামালপুর পৌরসভার নির্বাচন করতে চায়। আমি আপনাদের দোয়া চায়, সমর্থন চায়। বিগত ১৭ বছর আন্দোলন সংগ্রামে আমার দল। জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রতিমন্ত্রী জনাব তারেক রহমান দলের যে সিদ্ধান্ত বা নির্দেশনা দিয়েছিলেন।
আমি আমার দলের সভাপতি ফরিদুল কবির তালুকদার ও সাধারণ সম্পাদক এবং জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন যখন যেভাবে নির্দেশনা দিয়েছেন। আমি আমার জীবনের ঝুঁকি নিয়ে সকল আন্দোলন সংগ্রামে আমি স্ব-শরীরে রাজপথে থেকে আন্দোলনে ঝাপিয়ে পড়েছি। এই আন্দোলন সংগ্রাম সফল করতে গিয়ে আমি জামালপুর জেলার রাজনীতির ইতিহাসে আজকে সর্বোচ্চ মামলার আসামি। যেটি অতীতে কোন নেতারা নামে আজ পর্যন্ত হয় নাই।
৯ নম্বর ওয়ার্ড বিএনপি পূর্ব শাখার সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের সঞ্চালনায় কর্মীসভা বিশেষ অতিথির বক্তব্য রাখেন জিয়া পরিষদ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন মাস্টার, শহর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-সাধারণ সম্পাদক শহিদুর রহমান, হাবিবুল্লাহ মিন্টু, সাংগঠনিক সম্পাদক মমিনুর রহমান মমিন, কৃষি বিষয়ক সম্পাদক মো. বাবলু মিয়া, সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম-আহবায়ক সাইম আহম্মেদ পিয়াস প্রমুখ।
প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশনে আকবর আলীকে সভাপতি ও মনোয়ার হোসেন মনুকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট ৩ বছর মেয়াদি কমিটি গঠন করা হয়।
কর্মীসভায় ৯ নম্বর ওয়ার্ড বিএনপি পূর্ব শাখার বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।