এম এ খালেক, হালুয়াঘাট প্রতিনিধি

ময়মনসিংহের হালুয়াঘাটে দলিল লেখক জোবায়ের হোসেন ও তাঁর সহকর্মী বাবুল সরকারের বিরুদ্ধে একটি কুচক্রী মহলের ইন্ধনে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ সম্মেলন করার অভিযোগ উঠেছে। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ভুক্তভোগী দলিল লেখক জোবায়ের হোসেন।
মঙ্গবার (১৮ই আগস্ট)বিকালে হালুয়াঘাট প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রদত্ত লিখিত বক্তব্যে জোবায়ের হোসেন দাবি করেন, একটি স্বার্থান্বেষী মহলের চক্রান্তে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁকে ও তাঁর সহকর্মীকে হেয় প্রতিপন্ন করার জন্য ওই সংবাদ সম্মেলনের নামে ‘তামাশা’ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগের বিষয়ে জানানো হয়:কথিত ওই সংবাদ সম্মেলনে একজন মহিলাকে শিখিয়ে-পড়িয়ে ভুক্তভোগী ও ক্ষতিগ্রস্ত সাজানোর চেষ্টা করা হয়েছে।
মূলত যে ভূমির বিষয়ে দাবি করা হচ্ছে, সেই জমিতে ওই মহিলা বা তাঁর স্বামীর কোনো ধরনের মালিকানা অবশিষ্ট নেই।
উক্ত জমির বিষয়ে এর আগেও বিভিন্ন দপ্তরে একাধিকবার বিচার বা নালিশ দেওয়া হলেও তার কোনো সত্যতা প্রমাণিত হয়নি।
দলিল লেখক জোবায়ের হোসেন আরও জানান, তাদের কাছে এ সংক্রান্ত সকল বৈধ কাগজপত্র ও প্রমাণ সংরক্ষিত রয়েছে। এ ধরনের উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের বিরুদ্ধে প্রকৃত ঘটনা জাতির সামনে তুলে ধরার জন্য সংবাদকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি