শাহিন আলম হৃদয়, স্টাফ রিপোর্টার

জামালপুরের মাদারগঞ্জে এসএসস, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা ২০২৬-এ জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে। শিক্ষক কর্মচারী কল্যাণ পরিষদ (ম্যান) এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী সমিতি, মাদারগঞ্জ উপজেলা শাখার যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ মোস্তাফিজুর রহমান বাবুল।
বাংলাদেশ শিক্ষা সমিতির সভাপতি জনাব মোঃ জহুরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জনাব মোঃ মোহাম্মদ জিন্নাহ বি.এসসি’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব সুমন চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) জনাব রাসেল দিও, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ ছানোয়ার হোসেন এবং একাডেমি সুপারভাইজার জনাব মোঃ শফিকুল হায়দার।
এছাড়াও উপস্থিত ছিলেন মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি জনাব এড. মঞ্জুর কাদের বাবুল খান, পৌর বিএনপির সভাপতি জনাব আলহাজ্ব আব্দুল গফুর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মিজানুর রহমান রতন, সহ-সভাপতি জনাব আব্দুল মান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জনাব খালেদ মাসুদ সোহেল তালুকদার, সাংগঠনিক সম্পাদক জনাব শাহ্ মোঃ মজনু ফকির ও জনাব হাফিজুর রহমান সাকু এবং যুগ্ম সাধারণ সম্পাদক জনাব জিয়াউর রহমান জিয়া।
অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন মাদারগঞ্জ শিক্ষা সমিতির সভাপতি জনাব আঃ রহিম, মাদ্রাসা শিক্ষা সমিতির সভাপতি জনাব আঃ মোতালেব সেলিম, সাধারণ সম্পাদক জনাব আব্দুল বারী এবং শিক্ষক কর্মচারী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ সাইদুর রহমান।
অনুষ্ঠান শেষে কৃতী শিক্ষার্থীদের হাতে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ।