মো. আলমগীর, জামালপুর প্রতিনিধি

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে জামালপুরে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিএস ফিরোজ মিয়া’র উদ্যােগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) রাতে হাসপাতাল গেইট ঔষধ মার্কেট ফিরোজ মিয়া’র ব্যাক্তিগত দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. ফজলুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিএস ফিরোজ মিয়া।
প্রধান অতিথির বক্তব্যে ফিরোজ মিয়া বলেন, স্বৈরাচার শেখ হাসিনা আমাদের দেশনেত্রী গণতন্ত্রের মা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পত্নী বেগম খালেদা জিয়াকে দেশছাড়া করতে চেয়েছিল। কিন্তু আল্লাহর কি খেলা। আল্লাহ উনাকেই দেশে রেখেছেন। স্বৈরাচার শেখ হাসিনা যখন বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠিয়ে দিতে চেয়েছিলেন তখন তিনি বলেছিলেন আমি এই দেশ ছেড়ে কোথাও যাব না। মরতে যদি হয় এই দেশেই মরবো, আর বাঁচতে হলেও আমি এই দেশেতেই বাঁচবো। তার দোয়া আল্লাহ কবুল করেছিলেন এবং তিনি এই দেশেই মারা গিয়েছেন।
তিনি আরও বলেন, আর সেই ফ্যাসিস্ট আজকে এই দেশ ছেড়ে পলায়ন করেছে। তিনি বিএনপি নেতাকর্মীদের খুন, গুম করে আয়না ঘরে নিয়ে রেখেছেন। জনগণ বুঝিয়ে দিয়েছে ক্ষমতার সকল উৎস হচ্ছে জনগণ। জনগণ হচ্ছে সকল ক্ষমতার মালিক। জনগণ যাকে রাখবে সে ক্ষমতায় থাকতে পারবে। অন্যথায় কেউ ক্ষমতায় থাকতে পারবেনা।
তিনি বলেন, আজকে আমরা দেখতে পাচ্ছি পাঁচ মাসের নির্বাচিত সরকারের বিরুদ্ধে জামাত-শিবির ও এনসিপি’র নেতাকর্মীরা নানা ধরনের ষড়যন্ত্র করছে।
নির্বাচিত এমপি-মন্ত্রীদের নিয়ে নানা সমালোচনা করছে। আজকে এই অনুষ্ঠান থেকে তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই। সেই সাথে প্রয়াত বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। আল্লাহ তালা ওনাকে বেহেস্ত নসিব করুন।
শহর যুবদলের সদস্য সচিব জিয়াউল হক জিয়া’র সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা একরামুল হক, বিএনপি নেতা মোতালেব হোসেন, জেলা যুবদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, ময়েন শেখ, মিজানুর রহমান স্বপন, শহিদুল ইসলাম, জেলা যুবদলের বর্তমান আহবায়ক কমিটির সদস্য মোস্তফা, শহর যুবদলের যুগ্ম-আহবায়ক রেজাউল করিম নিলু, আলতার হোসেন মন্ডল, জেলা যুবদলের সাবেক সদস্য আব্দুল জব্বার, ফিরোজ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য রেজাউল, নুরুল ইসলাম প্রমুখ।
প্রয়াত বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মুসলিমাবাদ জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আবুল কাশেম।
আলোচনা ও দোয়া মাহফিলে জেলা বিএনপিসহ জেলা ও শহর যুবদলের নেতাকর্মী উপস্থিত ছিলেন।