ফারুক মিয়া,দেওয়ানগঞ্জ প্রতিনিধি

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় গাছ উপড়ে পড়ে সাদিকন বেওয়া (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার উত্তর কালিকাপুর ফকিরপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাদিকন বেওয়া একটি গাছের নিচে বসে ছিলেন। এ সময় হঠাৎ গাছটি উপড়ে তাঁর ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের পরিবারে শোকের মাতম নেমে এসেছে। স্থানীয়দের মধ্যেও শোকের ছায়া বিরাজ করছে।