জাম্বিল বাজারে ১৫ পুড়িয়া গাঁজাসহ বৃদ্ধের কারাদণ্ড

ফারুক মিয়া,দেওয়ানগঞ্জ প্রতিনিধি

জামালপুরের দেওয়ানগঞ্জে ১৫ পুড়িয়া গাঁজাসহ মো. নুরু শেখ (৬০) নামে এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১৫ আগস্ট) দেওয়ানগঞ্জ উপজেলার জাম্বিল বাজারে শাহিনের খাবার হোটেলের সামনে পাকা সড়ক থেকে গাঁজাসহ নুরু শেখকে আটক করা হয়।
দণ্ডপ্রাপ্ত নুরু শেখ দেওয়ানগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের উত্তর কালিকাপুর (নামা পট্টি) এলাকার বাসিন্দা। তিনি মৃত কুব্বাত আলীর ছেলে।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬ ধারার ৯ ও ১০(৫) নম্বর দফায় নুরু শেখকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *