জামালপুরে মেয়র প্রার্থী সোহেল রানা’র গণসংযোগ ও লিফলেট বিতরণ

মো. আলমগীর, জামালপুর প্রতিনিধি

জামালপুর পৌরসভার মেয়র প্রার্থী জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খানের নেতৃত্বে শহরের পাথালিয়া ও কম্পপুরে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) বিকেলে শহরের পাথালিয়া থেকে এ গণসংযোগ ও লিফলেট বিতরণ শুরু হয়। পরে পাথালিয়া পশ্চিমপাড়া হয়ে কম্পপুর মধ্যপাড়া গিয়ে শেষ হয়।

এ সময় পথচারী ও রাস্তার দুই পাশের দোকানদের মাঝে লিফলেট বিতরণ করে সকলের কাছে দোয়া চেয়েছেন মেয়র প্রার্থী সোহেল রানা খান।

এসময় জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খান বলেন, আমি পৌরসভা নির্বাচন করতে চাই সেইটার মালিকও আল্লাহ তায়ালা। ইজ্জত ও ধন-সম্পদ দেওয়ার মালিকও আল্লাহ তায়ালা। সকল কিছু দেওয়ার মালিক আল্লাহ। জানিনা সেই পৌরসভার চেয়ারটি কার জন্য বরাদ্দ রেখেছেন। আমি মন ভরা, বুক ভরা আশা নিয়ে আপনাদের কাছে এসেছি।

তিনি আরও বলেন, আমি চাই মহান আল্লাহ তায়ালা আপনাদের এবং আত্মীয়-স্বজন ও পরিবার-পরিজন সকলের দোয়াতে আমার জন্য এবং পৌরসভার সকল জনগণের জন্য কল্যাণকর করে সেই চেয়ারটি যেন আমাকে দান করেন। সেই চেয়ারটি যদি মহান আল্লাহ তায়ালা আমাকে দান করেন, তাহলে আমি শুধু পৌর মেয়র হিসাবে নয়, পৌরসভার একজন খাদেম হিসেবে এবং জনগণের একজন সেবক হিসেবে কাজ করতে চাই।

সোহেল রানা খান বলেন, ভোট হচ্ছে একটি পবিত্র আমানত। এই পবিত্র আমানতটি যদি আপনি একজন ভালো ও সৎ লোককে দেন, তাহলে সেই পবিত্র আমানত সৎ ও ভালো লোক পেয়ে সে সেই চেয়ারে বসে যত ভালো কাজ করবে, সওয়াবের কাজ করবে সেই সওয়াবের ভাগীদার কিন্তু আপনারাও হবেন। ভোট দেওয়াটা হচ্ছে যার যার ব্যক্তিগত অধিকার। সেই পবিত্র আমানতটি যদি একটা অসৎ বা খারাপ লোককে দেন, সে সেই চেয়ারে বসে যত খারাপ কাজ করবে, সেই সকল পাপের ভাগীদার কিন্তু আপনাদেরও হতে হবে।

গণসংযোগ ও লিফলেট বিতরণে জেলা ও শহর যুবদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবক দলসহ জেলা ছাত্রদলের নেতাকর্মী অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *