এম এ খালেক, হালুয়াঘাট প্রতিনিধি:

ময়মনসিংহের হালুয়াঘাটে খালের পানিতে ডুবে
আব্দুল্লাহ (৮), জান্নাত (৫) নামে (চাচা-ভাতিজি) দুই শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বিলডোরা ইউনিয়নে পশ্চিম দারিয়াকান্দা (কানাকড়িকান্দা) গ্রামে এ ঘটনা ঘটে।
পশ্চিম দরিয়াকান্দা গ্রামের তুলা মিয়ার ছেলে আব্দুল্লাহ (৮) ও বুরহান উদ্দিনের মেয়ে জান্নাত (৫)।
জানা গেছে, সন্ধার সময় বাড়ির পাশে বালুয়াকান্দা খালের কাছে খেলাধুলা করছিল দুই শিশু। একপর্যায়ে অসাবধানতাবশত তারা খালের পানিতে পড়ে যায়।
সন্ধা সময় তাদের খুঁজাখুঁজি করে পাওয়া না গেলে এক পর্যায়ে খালে মৃত দেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন। পরে পরিবারের লোকদের খবর দিলে বাড়ীতে নিয়ে আসে। জানাযায় তুলা মিয়া আর বুরহান উদ্দিন পিতা পুত্র।
এবিষয়ে তুলা মিয়া বলেন, আমার ছেলে আব্দুল্লাহ মাদ্রাসায় পড়তো সে বাড়ীতে আসছে ভেড়াতে।এসে তার ভাতিজি জান্নাতে কে নিয়ে খেলতে গেছিলো খালের পাড়ে এখন দুই জনেই মারা গেছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জানতে চাইলে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম বলেন,আমি কিছুক্ষণ আগে জেনেছি, গঠনার স্থানে আমার অফিসার পাঠিয়েছি দেখার জন্য।