জামালপুরে মাছরাঙা টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মো. আলমগীর, জামালপুর প্রতিনিধি

বাংলাদেশের সুনামধন্য স্যাটেলাইট টেলিভিশন মাছরাঙা টেলিভিশনের ১৫ বর্ষপূর্তি ও ১৬ বছরে পদার্পণ উপলক্ষে জামালপুরে কেক কাঁটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৩০জুলাই বৃহস্পতিবার রাতে জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে এ কেক কাঁটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

প্রধান অতিথির বক্তব্যে ওয়ারেছ আলী মামুন বলেন, দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে, সঠিকভাবে পরিচালনার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই সংবাদ মাধ্যমগুলো। বর্তমানে স্যাটেলাইট চ্যানেলগুলো সেই ক্ষেত্রে অনেক বেশি দেখা যাবে। আমরা দীর্ঘ ১৭ বছর কৃতিত্বের সাথে আন্দোলন সংগ্রামের পরে ফ্যাসিস্টের পতন ঘটিয়ে, স্বৈরাচারের পতন ঘটিয়ে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মধ্যদিয়ে জনগণের ভোটে নির্বাচিত সরকার আমরা পেয়েছি।আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নেতৃত্বে আজকে বিএনপি সরকার গঠন করেছে।

তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে জনগণের কল্যাণে একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশে রূপান্তর করার জন্য নানামুখী কর্মকাণ্ড পরিচালনা করার জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। মাছরাঙ্গা টেলিভিশন ১৫ বছর পেরিয়ে ১৬ বছরে পদার্পণ করছে। এই মাছরাঙ্গা টেলিভিশনের আগামী দিনের যাত্রা আরও বেশি সমৃদ্ধ হবে দেশের কল্যাণে, দেশের মানুষের কল্যাণে আরো বেশি সমৃদ্ধশালী হয়ে কাজ করবে সেই প্রত্যাশা করছি। মাছরাঙ্গা টেলিভিশনের শুভ কামনা করছি এবং জেলা প্রতিনিধির শুভ কামনা করছি।

এতে স্বাগত বক্তব্য রাখেন মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি মাহফুজুর রহমান।

জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি লোকমান আহাম্মেদ খান লোটন, সহ-সভাপতি মো. লিয়াকত আলী, জ্যেষ্ঠ যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, খন্দকার মোস্তাফিজুর রহমান আরমান, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজীব, সদর উপজেলা বিএনপির সভাপতি শফিউর রহমান শফি, সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন, কবি ও বিশিষ্ট সাংবাদিক সাযযাদ আনসারী প্রমুখ।
আলোচনা সভা শেষে মাছরাঙা টেলিভিশনের ১৬ বছরে পর্দায়নে কেক কাঁটার মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্ত করা হয়।

আলোচনা সভায় রাজনৈতিক নেতৃবৃন্দসহ সকল সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *