মোহাম্মদ আলী জিন্নাহ, মাদারগঞ্জ প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জে আইপিএস এর ব্যাটারী ও নগদ অর্থ সহয়তা করা হয়েছে। শুক্রবার বাদ জুম্মা আইপিএস এর ব্যাটারী ও বিকালে নগদ অর্থ সহয়তা করে মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদ জামালপুর।
রামচন্দ্রপুর দক্ষিণ পাড়া জাবেলে নুর জামে মসজিদ এর জন্য (আটাশ হাজার টাকা) মুল্যমানের আইপিএস এর ব্যাটারি এবং পশ্চিম গজারিয়ার মৃত দুলাল এর পরিবার ৪ সন্তানের জননীকে নগদ সতেরো হাজার টাকা বিতরন করা হয় । এ সময় সংগঠনের উপদেষ্টা শাহজাহান সিরাজ ও সামিউল ইসলাম, সভাপতি রিয়াজুল ইসলাম, সহ সভাপতি শহীদ রানা, কোষাধ্যক্ষ সাখাওয়াত হোসেন সুমন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এমডি মামুন, সদস্য আনিছুর রহমান’স্থানীয় রকি মেম্বার সহ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পরে সকল প্রবাসীদের সু স্বাস্থ্য ও নেক হায়াত কামনায় দোয়া করা হয়।