বীরগঞ্জে র‍্যাব-পুলিশের যৌথ অভিযানে৫৬ কেজি গাঁজাসহ তিনজন আটক

তানভীর আহাম্মেদ, দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা ১ নং শিবরামপুর ইউনিয়নে র‍্যাব ও পুলিশের যৌথ অভিযানে আনুমানিক ১১ লাখ ২০ হাজার টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ
গোবিন্দপাড়া গ্রামের মৃত শহীদুল্লাহ ইসলাম এর ছেলে
ওসমানী গনী (৪৫), একই এলাকার নবীর হোসেন এর ছেলে মো. সাকিব ইসলাম (১৯) ও সাহাডুবী গ্রামের মৃত আব্দুল গফুর এর ছেলে মো: মইনুল ইসলাম গ্রেপ্তার করেন।

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত যৌথ অভিযানে তাদের কাছ থেকে ৫৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *