হালুয়াঘাটে মাদকবিরোধী অভিযান: ভ্রাম্যমাণ আদালতে দুইজনের ১ বছরের কারাদণ্ড

​এম এ খালেক, হালুয়াঘাট প্রতিনিধি

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার দক্ষিণ মনিকুড়া ভূঁইয়া বাড়ি এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে দুই মাদকসেবীকে ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

​গোপন সংবাদের ভিত্তিতে রোববার এই মোবাইল কোর্ট পরিচালনা করেন হালুয়াঘাট উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব ফয়সাল আহমেদ।

​দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন—​সেকান্দার, পিতা: আর্ছব আলী
মো ​ফরিদ

​উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ মনিকুড়া ভূঁইয়া বাড়ি এলাকায় অভিযান চালিয়ে ওই দুজনকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদক সেবনের সত্যতা নিশ্চিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় উভয়কে ১ বছর করে কারাদণ্ড প্রদান করা হয়।

​প্রশাসনের এমন সময়োপযোগী ও কঠোর পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী ও সচেতন মহল। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *