মানহানিকর তথ্য দেওয়ার প্রতিবাদে হালুয়াঘাট সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।

এম এ খালেক, হালুয়াঘাট প্রতিনিধি

ময়মনসিংহ হালুয়াঘাট ৫ নং গাজিরভিটা ইউনিয়নের আশিক মাহমুদের নামে মানববন্ধন করে মিথ্যা, ভক্তিহীন ও মানহানিকর তথ্য দেওয়া প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী আশিক মাহমুদ।

আজ ২৬ জুলাই দুপুরে হালুয়াঘাট প্রেসক্লাব কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

তিনি লিখিত বক্তব্য বলেন, ​গত ২৪শে জুলাই ২০২৬ ইং তারিখ, রোজ শুক্রবার, ৫নং গাজীরভিটা ইউনিয়নের শিমুলগুছি গ্রামের সীমান্তে গড়ার সড়কের পাশে আমি আশিক মাহমুদের বিরুদ্ধে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উক্ত মানববন্ধনে আমাকে জড়িয়ে যে সকল তথ্য দেওয়া হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।

​প্রকৃত ঘটনা হচ্ছে, গত ২৯শে জুন ২০২৬ ইং তারিখ, রোজ মঙ্গলবার, রাতে পূর্ববিরোধের জের ধরে আমাকে আমার বাসার সামনে প্রাণনাশের উদ্দেশ্যে ৮ থেকে ৯ জনের একটি দল আকস্মিক আক্রমণ চালায়। আমাকে রক্ষা করার জন্য আমার পিতা বিল্লাল হোসেন ও মামা এবং মামাতো ভাইয়েরা এগিয়ে আসলে তাদের ওপর অতিরিক্ত হামলা চালায়।

​এই অতিরিক্ত হামলায় আমার পিতা গুরুতর জখম হয়। তাৎক্ষণিক আমরা হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমার বাবাকে নিয়ে আসি। আমার পিতার স্বাস্থ্যের অবনতি হলে ডাক্তারগণ উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজে রেফার্ড করে। সেখানে আমার বাবার প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর একটু সুস্থ হলে হালুয়াঘাট থানায় আবুল হোসেনসহ জড়িতদের নামে একটি মামলা দায়ের করি, যা বিজ্ঞ আদালতে চলমান রয়েছে।

​সেই ক্ষোভ থেকেই আমাকে আওয়ামী লীগের দোষর সাজিয়ে প্রকৃত ঘটনা আড়াল করার জন্য আসামিদের সহযোগিতায় মানববন্ধন করা হয়। আপনারা অবগত আছেন, আমার একটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। সেই প্রতিষ্ঠানের সামাজিক বিভিন্ন অনুষ্ঠানের আয়োজনকর্তা আমি। তৎকালীন সরকারের প্রতিনিধিরা সেখানে আমন্ত্রিত হতেন। সে অনুষ্ঠানের কিছু ছবি ব্যবহার করে আমাকে প্রতিনিয়তই তারা মিথ্যাচার ছড়ানোর পায়তারা করতেছে।

​আমাকে একটি ওয়ার্ড সংগঠন “শেখ রাসেল স্মৃতি সংঘের” সভাপতি হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রকৃতপক্ষে এমন কোনো সংগঠনের অস্তিত্ব হালুয়াঘাট উপজেলায়েই নেই, ওয়ার্ডের হয় কেমনে?

​ভূমি বিষয়ে যে অপবাদ দেওয়া হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। প্রকৃতপক্ষে ভূমিতে একেক সময় একেকজন মালিকানা দাবি করে আমাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করে এবং সুনামের ক্ষতি করার চেষ্টা করে। উক্ত ভূমিতে আমার এই পর্যন্ত ৫টি রায় ও দুটি অভিযোগের রায় আমার অনুকূলে রয়েছে। তাদের এখানে কোনো অস্তিত্বই নেই।

​সম্মানিত সাংবাদিকবৃন্দ, আশা করি এই সত্য ঘটনাটি আপনাদের ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে তুলে ধরবেন, তাহলে আমি আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ থাকব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *