মাদারগঞ্জে ২৬ লাখ টাকার নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জাল জব্দ করলো ভ্রাম্যমান আদালত

মোহাম্মদ আলী জিন্নাহ, মাদারগঞ্জ প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ২৬ লাখ টাকা মূল্য মানের নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করেছে ভ্রাম্যমান আদালত ।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের পশ্চিম তারতাপাড়া এলাকার ‘জামাই বাজারে’ এক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব জাল জব্দ করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন মাদারগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে তারতাপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বাজারে রফিকুল ইসলাম (বালিস্টর) নামে এক ব্যাবসায়ীর গোডাউনে বিক্রয়ের উদ্দেশ্যে মজুত করে রাখা ৯৩টি বস্তা থেকে মোট ৮৬২টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। উদ্ধারকৃত এসব জালের আনুমানিক বাজারমূল্য ২৫ লাখ ৮৬ হাজার টাকা।

স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জামাই বাজারসহ উপজেলার বিভিন্ন স্থানে প্রকাশ্যে এসব নিষিদ্ধ জালের বেচাকেনা চলছিল। এসব জাল দিয়ে নদ-নদী, খাল-বিল ও উন্মুক্ত জলাশয়ে নির্বিচারে ছোট-বড় মাছ ও পোনা মাছ নিধন করা হচ্ছিল। এতে দেশীয় প্রজাতির মাছের প্রজনন, জলজ জীববৈচিত্র্য এবং প্রাকৃতিক মৎস্য সম্পদ মারাত্মক হুমকির মুখে পড়েছিল।

অভিযান শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও বলেন, আজকের অভিযানে প্রায় ২৬ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে। যা বিধি- মোতাবেক ধংস করা হবে।”অবৈধ জাল বিক্রি, মজুত কিংবা ব্যবহারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ভবিষ্যতে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মৎস্য সম্পদ রক্ষা এবং দেশীয় মাছের প্রজনন নিশ্চিত করতে নিষিদ্ধ জালের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *