তানভীর আহাম্মেদ, দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ১১নং মরিচা ইউনিয়নের মাষ্টারমোড় এলাকার নিরীহ ভ্যান শ্রমিক অশ্বিনী দেবনাথের ছেলে সঞ্জয় দেবনাথ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ অর্জন করায় তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা যুবদলের অন্যতম সদস্য, উপজেলা রিকশা ও ভ্যানচালক শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা, উপজেলা ইটভাটা মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক এবং আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জনাব আক্কাস আলী।
এ সময় তিনি সঞ্জয় দেবনাথের এই কৃতিত্বের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে তার উচ্চশিক্ষার পথ আরও সুগম হোক এই প্রত্যাশা ব্যক্ত করেন। পাশাপাশি একজন শ্রমজীবী পরিবারের মেধাবী শিক্ষার্থীর পাশে দাঁড়িয়ে তিনি ব্যক্তিগতভাবে কিছু আর্থিক সহায়তাও প্রদান করেন।