ইত্তিজা মনির,বরগুনা প্রতিনিধি

আজকের বৃক্ষরোপণ, আগামীর সবুজ ভুবন।
সবুজ ভুবন আমাদেরই প্রয়োজন। একটি হলেও বৃক্ষ রোপণ করুন। মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগ ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচির আওতায় বরগুনার আমতলী পৌরসভা চত্বরে বৃক্ষরোপন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও আমতলী পৌর প্রশাসক মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী।
আজ ২৯শে জুন সোমবার সকাল সারে ১১ টায় পৌরসভা চত্বরে নিজ হাতে নারিকেল গাছের চারা রোপণ করে বৃক্ষরোপন কর্মসূচির শুভ সুচনা করেন।
এ সময়ে উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোঃ আলাউদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা মোঃ মামুনুর রশীদ, হিসাব রক্ষন কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন, সাংবাদিক সাইফুল্লাহ নাসির, বায়েজিদ তালুকদার সহ পৌর সভায় কর্মরত ব্যাক্তিবর্গ।