মেহেরপুরের গাংনীতে ৩২ পিস ইয়াবাসহ দুই মা’দক কারবারি আটক

নুরুজ্জামান পাভেল,মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরের গাংনী উপজেলার হোগলবাড়ীয়া গ্রামে র‌্যাবের অভিযানে ৩২ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।

রোববার (২৮ জুন) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে র‌্যাব-১২, সিপিসি-৩, গাংনী ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটকরা হলেন হোগলবাড়ীয়া গ্রামের ফারুখ হোসেন (৫৬) ও রিপন আলী (৩৬)। র‌্যাব জানায়, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর গাংনী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *