ফারুক মিয়া,দেওয়ানগঞ্জ প্রতিনিধি

জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকায় লাইসেন্সবিহীন করাতকলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বুধবার (২৪ জুন) পরিচালিত এ অভিযানে তিনটি করাতকলের মালিককে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, করাতকল (লাইসেন্স) বিধিমালা-২০১২ (সংশোধিত) এর ৩(১) ও ১২ ধারার আওতায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে লাইসেন্স সংক্রান্ত অনিয়মের প্রমাণ পাওয়ায় তিনটি করাতকলের মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।
জরিমানাপ্রাপ্তরা হলেন— সাইফুল ইসলাম (৩৬), পিতা মুখছেদ আলী, গ্রাম কালিকাপুর; শাহীন (৪২), পিতা মৃত আজাদ আলী, গ্রাম পূর্ব চুনিয়াপাড়া; এবং খাদেমুল হক (রতন) (৫৫), পিতা মৃত হাজী মো. আবুল হক, গ্রাম বানিয়ানীর চর। তারা সবাই দেওয়ানগঞ্জ পৌরসভার বাসিন্দা।
অভিযানে মোট ১২ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, পরিবেশ ও বনসম্পদ সংরক্ষণে করাতকল পরিচালনার ক্ষেত্রে সরকারি বিধিমালা মেনে চলতে হবে। অনিয়মের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে