দেওয়ানগঞ্জে নারী সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা

ফারুক মিয়া,দেওয়ানগঞ্জ প্রতিনিধি

জামালপুরের দেওয়ানগঞ্জে বাংলাদেশ পুলিশ ও ইউএনএফপিএ বাংলাদেশের যৌথ উদ্যোগে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন) শেষ বিকেলে। PREVAIL প্রকল্পের আওতায় জিল বাংলা সুগার মিলস উচ্চ বিদ্যালয়ে আয়োজিত সভায় ‘পুলিশ নারী হেল্প ডেস্ক সেবা সম্পর্কে অবহিতকরণ এবং জেন্ডারভিত্তিক সহিংসতা (জিবিভি) প্রতিরোধ’ বিষয়ে আলোচনা করা হয়।
দেওয়ানগঞ্জ মডেল থানার আয়োজনে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন,দেওয়ানগঞ্জ  সাইকেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম পিপিএম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন, জিল  বাংলা সুগার মিলের ব্যবস্থাপক বীজ পরিদর্শন মোঃ আলা উদ্দিন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম,পৌর ছাত্রদলের আহ্বায়ক বিপ্লব মণ্ডল,বিএনপি নেতা সাজু মিয়া। এ সময় শিক্ষক-শিক্ষার্থীসহ অভিভাবক গণ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, নারী ও শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধ এবং ভুক্তভোগীদের সহজে সহায়তা নিশ্চিত করতে পুলিশ নারী হেল্প ডেস্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *