তানভীর আহাম্মেদ, দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের বিরলে ৫০ গ্রাম গাঁজাসহ শরিফুল ইসলাম (২৪) নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যায় উপজেলার ২নং ফরক্কাবাদ ইউনিয়ন থেকে তাকে আটক করা হয়। বিরল থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিরল থানায় কর্মরত এসআই (নিঃ) মোঃ সরদার আরমান সংগীয় অফিসার ও ফোর্সসহ একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। ফরক্কাবাদ ইউপি’র ০৯ নং ওয়ার্ড আটপট্টি ক্লাবের মাঠের পশ্চিম পার্শ্বে জনৈক রাশেদের হাঁসের খামার সংলগ্ন আম গাছের নিচে অভিযান চালানো হয়। সেখান থেকে মাদক বিক্রির সময় শরিফুলকে হাতেনাতে গ্রেফতার করা হয়। তল্লাশিকালে তার হেফাজত থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ।গ্রেফতারকৃত শরিফুল ইসলাম বিরল উপজেলার ভগবানপুর (ঝাড়ুপট্টি) এলাকার মোঃ ফুল মিয়া ও মোছাঃ আরিফা বেগমের ছেলে। এলাকায় সে দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচার সাথে জড়িত বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এ বিষয়ে বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ এমরান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বিরল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং- ২২, তারিখ: ১৮/০৬/২০২৬)। মাদকের বিরুদ্ধে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।