গাংনীতে লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ’ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত

নুরুজ্জামান পাভেল,মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরের গাংনীতে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ’ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে উপজেলা পরিষদ হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

গাংনী উপজেলা নির্বাহী অফিসার ইউএনও আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো: তরিকুল ইসলাম। 

মূল প্রবন্ধ উপস্থাপক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের সিনিয়র সাইন্টিফিক অফিসার সুমন চন্দ্র দেবনাথ। 

এসময় উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা বিএনপির সভাপতি মোঃ আলফাজ উদ্দিন কালু,সাধারণ সম্পাদক মো: আব্দুল আউয়াল,গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মতিয়র রহমান,গাংনী উপজেলা প্রকৌশলী মো: রোকনুজ্জামামন সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *