মাদারগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অনুষ্ঠিত 

মোহাম্মদ আলী জিন্নাহ, মাদারগঞ্জ প্রতিনিধি 

জামালপুরের মাদারগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার বেলা ১১ টায় মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ মধ্য পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অনুষ্ঠিত হয়।  

শুভ উদ্বোধক মাদারগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোখলেছুর রহমান মুখলেস। 

প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা শাহ্ মোঃ  মজনু ফকির।  

বিশেষ অতিথির বক্তব্য রাখেন  ১ নং চরপাকেরদহ ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া  বিপ্লব তরফদার ও সাধারণ সম্পাদক শফিউল আলম স্বপন, ডাঃ আব্দুল জব্বার উচ্চ বিদ্যালয়ের  প্রধান শিক্ষক মঞ্জুরুল হক, চরপাকেরদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, প্রতিষ্ঠাতা ডাঃ মোঃ আবদুল জব্বার প্রমূখ।    সভাপতিত্ব করেন মাদারগঞ্জ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার এ.কে. এম গোলাম কিবরিয়া। 

সদস্য সচিব নিলোফার ইয়াসমিন প্রধান শিক্ষক  চরপাকেরদহ মধ্য পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ।   অনুষ্ঠান সঞ্চালনায় 

মাথাভাঙা মুক্তিযোদ্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  সহকারী শিক্ষক কামরুন নাহার মিতু। 

এ সময় চরপাকেরদহ ক্লাস্টারের আওতায় বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক/শিক্ষিকাবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।  পরে পুরুস্কার প্রদান করে অতিথিবৃন্দরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *