মোস্তফা গাজী,বকশীগঞ্জ প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা শুরু হয়েছে। আজ ১৯ মে (মঙ্গলবার) সকালে উপজেলা ভূমি অফিসের উদ্যোগে কার্যালয় চত্বরে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে জাতীয়ভাবে ভূমি সেবা মেলার উদ্বোধন করার পর বকশীগঞ্জে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন।
র্যালিতে অন্যান্যের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নওশেদ আলী, উপজেলা বিএনপির সহ-সভাপতি আবদুল হামিদ, মেরুরচর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু, ধানুয়া কামালপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাপ জামাল, বগারচর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল রানা পলাশ এবং বাট্টাজোড় ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লিটন আকন্দসহ বিভিন্ন ইউনিয়নের ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তারা (নায়েব) উপস্থিত ছিলেন।
তিন দিনব্যাপী এই ভূমি সেবা মেলা উপলক্ষে উপজেলা ভূমি অফিসের পক্ষ থেকে বিভিন্ন তথ্য ও সেবামূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।