ইসলামপুর পৌরসভাকে আধুনিক মডেল হিসেবে গড়তে চান মেয়র পদপ্রার্থী মোবারক হোসেন

​ইসলামপুর প্রতিনিধি

জামালপুরের ইসলামপুর পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে পৌরশহরে বইছে নির্বাচনী হাওয়া। এরই মধ্যে পৌরসভার আধুনিকায়নের অঙ্গীকার নিয়ে নির্বাচনী মাঠে সরব হয়েছেন মেয়র পদপ্রার্থী মোবারক হোসেন বেদারুল।

​পৌরবাসীর নাগরিক সুবিধা নিশ্চিত এবং একটি পরিচ্ছন্ন ও নিরাপদ নগরী গড়ার লক্ষ্য নিয়ে তিনি সাধারণ মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন। মোবারক হোসেন বেদারুল তার প্রচারণায় সামাজিক যোগাযোগ মাধ্যম ও পোস্টারে উল্লেখ করছেন,”মানুষের ভালোবাসাই আমার শক্তি।”
​তার নির্বাচনী অঙ্গীকার গুলোর মধ্যে প্রধান হলো:
ইসলামপুর পৌরসভাকে একটি ডিজিটাল ও আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন মডেল হিসেবে গড়ে তোলা।

​পৌর শহরকে আবর্জনামুক্ত,স্বাস্থ্যকর এবং নাগরিকদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা। ড্রেনেজ ব্যবস্থা, রাস্তাঘাট সংস্কার ও পর্যাপ্ত সড়ক বাতির ব্যবস্থা করা।
​নিজের প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন,”আমি আপনাদের দোয়া ও সমর্থন নিয়ে এগিয়ে যেতে চাই। একটি পরিচ্ছন্ন ও উন্নত পৌরসভা উপহার দিতে আমি আপনাদের রায় ও আশীর্বাদ প্রত্যাশী।”

​নির্বাচনী প্রচারণায় তার উপস্থিতি সাধারণ ভোটারদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলছে। স্থানীয় সচেতন মহলের মতে, যোগ্য ও কর্মঠ নেতৃত্বই পারে পৌরসভার দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধান করে একটি বাসযোগ্য আধুনিক শহর উপহার দিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *