বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে পারফর্ম করবেন বাংলাদেশি ডিজে সঞ্জয়

২০২৬ ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করতে যাচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত ডিজে ও সংগীতশিল্পী ডিজে সঞ্জয় দেব। বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
আগামী বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। এবারের আসরে তিন দেশেই আলাদা উদ্বোধনী অনুষ্ঠানের পরিকল্পনা করেছে ফিফা। এরই অংশ হিসেবে কানাডার টরন্টোতে অনুষ্ঠেয় এক আয়োজনে পারফর্ম করবেন ডিজে সঞ্জয়।
খবরে বলা হয়েছে, উদ্বোধনী অনুষ্ঠানগুলোতে বিশ্বের জনপ্রিয় সংগীতশিল্পী ও পারফরমারদের অংশ নেওয়ার কথা রয়েছে। সম্ভাব্য তালিকায় রয়েছেন কেটি পেরি, লিসা, রেমা ও টাইলারের মতো আন্তর্জাতিক তারকারাও।
বাংলাদেশি বংশোদ্ভূত ডিজে সঞ্জয় আন্তর্জাতিক অঙ্গনে আগেও একাধিক অনুষ্ঠানে পারফর্ম করেছেন। সংগীত ও ডিজে পারফরম্যান্সের মাধ্যমে তরুণদের কাছে তিনি বেশ পরিচিত মুখ। সর্বশেষ বিপিএলের এক আয়োজনে তার পরিবেশনা সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসে।
তবে এখনো বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের পূর্ণাঙ্গ শিল্পী তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি ফিফা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *