ফারুক মিয়া, দেওয়ানগঞ্জ প্রতিনিধি

জামালপুরের দেওয়ানগঞ্জে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও প্রখ্যাত শ্রমিক নেতা নজরুল ইসলাম খান-এর আগমন উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ফুলের শুভেচ্ছা জানিয়েছেন।
গতকাল রোজ বৃহস্পতিবার (৭ মে) বিকেলে দেওয়ানগঞ্জ রেলওয়ে স্টেশনে পৌঁছালে নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
স্টেশন চত্বরে নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। আগত অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার পাশাপাশি শুভেচ্ছা ও অভিনন্দন জানান তারা।
স্থানীয় সূত্র জানায়, নজরুল ইসলাম খানের আগমনকে ঘিরে দেওয়ানগঞ্জে রাজনৈতিক অঙ্গনে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ে অংশ নেন।
এ সময় নেতাকর্মীরা বলেন, দেশের শ্রমিক আন্দোলন ও জাতীয় রাজনীতিতে নজরুল ইসলাম খানের অবদান স্মরণীয় হয়ে থাকবে। তার আগমন দেওয়ানগঞ্জের রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।