​শিরোপা উৎসব ফেলে খেলার টানে টাইগারদের মোকাবিলায় মাঝরাতে ঢাকায় বাবর আজমরা!

​পাকিস্তান সুপার লিগের (PSL) ১১তম আসরে শিরোপা জয়ের রেশ কাটতে না কাটতেই বাংলাদেশে পা রাখলেন পাকিস্তান ক্রিকেটের মহাতারকা বাবর আজম। গত রবিবার রাতে বাবর আজমের নেতৃত্বাধীন পেশোয়ার জালমি পিএসএল ফাইনালে হায়দরাবাদ কিংসমানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। তবে দলের সাথে ঐতিহাসিক এই জয় উদযাপনের বা ‘চ্যাম্পিয়ন পার্টি’র কোনো সুযোগ পাননি তিনি। জাতীয় দলের দায়বদ্ধতা থেকে শিরোপা জেতার কয়েক ঘণ্টার মধ্যেই তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হন।
​সোমবার (৪ মে) দিবাগত রাত আনুমানিক ১টায়
​বাবরের সাথে একই ফ্লাইটে এসেছেন পেসার খুররম শাহজাদ। তিনিও পেশোয়ার জালমির হয়ে পিএসএল স্কোয়াডে ছিলেন।
বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে অংশগ্রহণ।
​কেন এই তাড়াহুড়ো?
​পাকিস্তান টেস্ট দলের বাকি সদস্যরা আগেই বাংলাদেশে এসে পৌঁছালেও বাবর ও খুররম পিএসএল ফাইনালের কারণে পিছিয়ে ছিলেন। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) অংশ হিসেবে এই সিরিজটি পাকিস্তানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী ৮ মে থেকে শুরু হতে যাওয়া প্রথম টেস্টের আগে দলের সাথে মানিয়ে নিতে ও অনুশীলনে যোগ দিতেই তারা কোনো বিশ্রাম না নিয়ে সরাসরি ঢাকায় চলে আসেন। ম্যাচ তারিখ ভেন্যুঃ
প্রথম টেস্ট ৮ – ১২ মে, ২০২৬শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম,মিরপুর, ঢাকা
দ্বিতীয় টেস্ট ১৬ – ২০ মে, ২০২৬ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *