মাদারগঞ্জে ২শ গ্রাম গাঁজাসহ যুবক আটক

মোহাম্মদ আলী জিন্নাহ,মাদারগঞ্জ প্রতিনিধি 

জামালপুরের মাদারগঞ্জে মাদকসহ এক যুবককে আটক করেছে পুলিশ।  সোমবার রাত সাড়ে ৯ টায় উপজেলার কড়ইচড়া ইউনিয়নের মহিষবাথান এলাকায় সেচপাম্প ঘর থেকে ২শ গ্রাম গাঁজা সহ যুবককে আটক করে মডেল থানা পুলিশ।  সে উপজেলার মহিষবাথান মধ্যপাড়া মৃত সায়েদুল হক এর ছেলে জিয়াউল হক (৪০)। মডেল থানার  এস আই কমল সরকারের সঙ্গীয় ফোর্স সেচপাম্প থেকে আটক করে তাকে।  এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ।  মামলা নং-৩, তারিখ: ৫/৫/২০২৬ ইং।  এ ব্যাপারে মাদারগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) স্নেহাশিস রায় জানান গোপন সংবাদের ভিত্তিতে গাঁজাসহ এক যুবককে আটক করা হয়।  মঙ্গলবার আসামীকে জামালপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।  মাদক,ইভটিজিংসহ  বিভিন্ন অপরাধ দমনে মাদারগঞ্জ মডেল থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *