মোস্তফা গাজী,বকশিগঞ্জ প্রতিনিধি

জামালপুর ৩৫ বিজিবির বিশেষ অভিযানে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট সহ আবদুল মান্নান (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৫ মে) দুপুরে জামালপুর ৩৫ বিজিবির আওতাধীন বালিয়ামারী বিওপির বিজিবি সদস্যরা সীমান্তবর্তী নোয়াপাড়া এলাকা থেকে তাঁকে আটক করেন।
জানা গেছে, বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খবর পেয়ে বালিয়ামারী বিজিবির সদস্যরা রাজিবপুর সদর ইউনিয়নের নোয়াপাড়া এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানে বিজিবির সদস্যরা ৬০ পিস ইয়াবা ট্যাবলেট সহ আবদুল মান্নান (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেন।
ইয়াবা ট্যাবলেট গুলো জব্দ ও বহনকারীকে আটকের ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে.কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে রয়েছি।