কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৫০ বেড বিশিস্টআইসিইউ উদ্বোধন করলেন জুবাইদা রহমান

মঙ্গলবার (৫ মে) রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৫০ বেড আাইসিইউ ইউনিট উদ্বোধন উপলক্ষে আয়োজিত ‘স্বাস্থ্যসেবার সমতা প্রতিষ্ঠায় ঢাকা-১৭-এর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন’ শীর্ষক মতবিনিময়সভায় বক্তব্য দেন জুবাইদা রহমান।
তিনি বলেন, কড়াইল, ভাসানটেক ও সাততলা বস্তিবাসীর জন্য সর্বাত্মক ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। দেশের স্বাস্থ্য খাত দীর্ঘদিন ধরে অবহেলার শিকার হয়ে আসছে বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, বর্তমানে মানসম্মত স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকার দেশের সাধারণ মানুষের জন্য বড় একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। স্বাস্থ্য ব্যয়ের প্রায় ৭২ শতাংশই জনগণকে নিজ খরচে বহন করতে হচ্ছে, যার ফলে অনেক ক্ষেত্রে অসুস্থতা দারিদ্র্যের কারণ হয়ে উঠছে।
স্বাস্থ্যসেবার সমতা নিশ্চিতের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, কড়াইল, ভাসানটেক ও সাততলা এলাকার কেউ যেন চিকিৎসা থেকে বঞ্চিত না হয়, সেটিই মূল লক্ষ্য হওয়া উচিত। নবজাতক থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ—সবার জন্য সহজ ও দ্রুত চিকিৎসা সেবা নিশ্চিত করার ওপর তিনি জোর দেন। বিশেষ করে অন্তঃসত্ত্বা নারীদের জটিল চিকিৎসা দ্রুত ও সহজভাবে পাওয়ার ব্যবস্থা করার আহ্বান জানান তিনি।
তিনি আরও উল্লেখ করেন, এই এলাকার মানুষ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন, বিশেষ করে পোশাক শিল্পসহ বিভিন্ন খাতে তাদের শ্রম দেশের উন্নয়নে বড় অবদান রাখছে। তবে বাস্তবতায় দেখা যায়, অনেক বাসিন্দা এখনো প্রাথমিক চিকিৎসার জন্য স্থানীয় ফার্মেসির ওপর নির্ভর করতে বাধ্য হচ্ছেন, যা উদ্বেগজনক বলে তিনি মন্তব্য করেন।
স্বাস্থ্য ব্যয়ের প্রায় ৭২ শতাংশই জনগণকে নিজ খরচে বহন করতে হচ্ছে, যার ফলে অনেক ক্ষেত্রে অসুস্থতা দারিদ্র্যের কারণ হয়ে উঠছে।
নবজাতক থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ—সবার জন্য সহজ ও দ্রুত চিকিৎসা সেবা নিশ্চিত করার ওপর তিনি জোর দেন। বিশেষ করে অন্তঃসত্ত্বা নারীদের জটিল চিকিৎসা দ্রুত ও সহজভাবে পাওয়ার ব্যবস্থা করার আহ্বান জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *