মোঃ আলিফ,স্টাফ রিপোর্টার

জামালপুর জেলার মেলান্দহ উপজেলাস্থ উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মেলান্দহ উপজেলা বিএনপি,পৌর বিএনপি, পৌর শ্রমিক দল ও মেলান্দহ অটো টেম্পু, সিএনজি শ্রমিকসহ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেলান্দহ মাদারগঞ্জের সুযোগ্য সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল। উক্ত র্যালিটি মেলান্দহ উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় থেকে শুরু হয়ে মেলান্দহ বাজার প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে পথ সভার মধ্য দিয়ে শেষ হয়