মেলান্দহে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

জামালপুরের মেলান্দহে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
২৩ এপ্রিল বৃহস্পতিবার “পুষ্টি বৈষম্যের দিন শেষ, স্বনির্ভর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আয়োজনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:আহসান হাবিব সহ মেডিকেল অফিসারবৃন্দ, সিনিয়র স্টাফ নার্স সহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা পুষ্টি সচেতনতা বৃদ্ধি, সুষম খাদ্য গ্রহণ এবং পুষ্টি বৈষম্য দূরীকরণে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।
পুষ্টি সপ্তাহ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *