উন্নয়ন ও আস্থার প্রতীক:গণমানুষের প্রিয় মুখ সাবেক চেয়ারম্যান বাদল

রোকনুজ্জামান সবুজ,ইসলামপুর প্রতিনিধি

সততা,সাহসিকতা আর জনসেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে সাধারণ মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন জামালপুরের ইসলামপুর নোয়ারপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মশিউর রহমান বাদল। তিনি আজও ‘গরিবের বন্ধু’ নির্ভীক ও জনদরদী নেতা হিসেবে সমধিক পরিচিত।

​চেয়ারম্যান থাকায় কালীন সময় যমুনা নদী ভাঙ্গনের দৃষ্টিনন্দন জনসেবায় হাঁড়গিলা বাঁধ এলাকার উন্নয়নে তাঁর অবদান আজ দৃশ্যমান। রাস্তাঘাট নির্মাণ থেকে শুরু করে শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে তিনি রেখেছিলেন অগ্রণী ভূমিকা। তাঁর সময়কালে সরকারি বিভিন্ন প্রকল্প স্বচ্ছতা সাথে কাজ নিশ্চিত করায় তিনি এলাকায় ‘উন্নয়ন ও আস্থার প্রতীক’ হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হন।

​সাধারণ মানুষের প্রিয় মুখ সাবেক চেয়ারম্যান বাদল ব্যক্তিগত গুণাবলি সবার থেকে আলাদা।সাধারণ মানুষের বিপদে-আপদে সবার আগে এগিয়ে আসা,অন্যায়ের বিরুদ্ধে আপসহীন অবস্থান এবং গরিব-দুঃখীদের পাশে দাঁড়ানো তাঁর নিত্যদিনের কাজ। এলাকার মানুষের মতে তিনি একজন রাজনীতিবিদ নন। বরং সাধারণ মানুষের শেষ ভরসাস্থল।

​সাহসী ও নির্ভীক নেতৃত্ব অন্যায়ের বিরুদ্ধে তাঁর সোচ্চার কণ্ঠস্বর তাঁকে এলাকায় একজন ‘নির্ভীক নেতা’ হিসেবে পরিচিতি। ক্ষমতার মোহে অন্ধ না হয়ে জনস্বার্থকে অগ্রাধিকার দেওয়াই ছিল তাঁর রাজনীতির মূল দর্শন।

​বর্তমানে তিনি দায়িত্বে না থাকলেও এলাকার প্রতিটি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে তাঁর সক্রিয় উপস্থিতি পাওয়া যায়। সাধারণ জনগণের দাবি সততা ও নিষ্ঠার এই ধারা অব্যাহত রেখে তিনি আগামীতেও গণমানুষের কল্যাণে কাজ করতে চান। দল বল নিমিশে সমান্তরাল ভাবে সবার সংগে বিচরন হিংসা অহংকার মুছে দিয়ে সব মানিযের পাশে থেকেই সেবাদান করাই তার মুল চাওয়া আগামি স্থানীয় নির্বাচনে দলীয় পতিক না থাকায় আরো জনগনের চাহিদা দিন দিন বেড়েই চলেছে।

সাবেক ইউপি চেয়ারম্যান মশিউর রহমান বাদল বক্তব্য বলেন,উন্নয়ন শুধু রাস্তাঘাট বা কালভার্ট দিয়ে হয় না; প্রকৃত উন্নয়ন তখনই হয় যখন সাধারণ মানুষ তার প্রাপ্য অধিকারটুকু কোনো হয়রানি ছাড়া পায়। একজন বিধবা যখন ভাতার কার্ড কোনো টাকা ছাড়া হাতে পায় ও কৃষক যখন ন্যায্য সুযোগ সুবিধা পায়—তখনই মনে হয় আমার দায়িত্ব পালন করতে পেরেছি। অন্যায়ের সাথে আমি কখনো আপস করি নাই ভবিষ্যতে করব না। আমার দুয়ার আপনাদের জন্য দিন-রাত ২৪ ঘণ্টা খোলা থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *