সূএঃ মাহমুদুল হাসান, প্রতিনিধি মেলান্দহ

জামালপুরের মেলান্দহে মামি ও ভাগ্নের অনৈতিক সম্পর্ক ও পরবর্তীতে তাদের বিয়ের ঘটনায় এলাকায় ব্যাপকভাবে চাঞ্চল্য ও আলোচনার সৃষ্টি হয়েছে। উপজেলার ৭ নম্বর চরবাণী পাকুরিয়া ইউনিয়নের ভাবকি পশ্চিমপাড়া গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকার বাসিন্দা বাবুলের স্ত্রীর সাথে তাঁর আপন ভাগ্নে জাহিদুলের দীর্ঘদিনের গোপন সম্পর্ক ছিল। গত ২৬ সেপ্টেম্বর বাবুল নিজ বাড়িতে স্ত্রীকে ভাগ্নে জাহিদুলের সাথে আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরে ফেলেন।
ঘটনার পর পরই বাবুল তাঁর স্ত্রীকে তাৎক্ষণিক তালাক প্রদান করেন। পরবর্তীতে স্থানীয়দের উপস্থিতিতে ওই নারী ও ভাগ্নে জাহিদুলের বিয়ের ব্যবস্থা করা হয়। ঘটনার কিছুদিন পর পুরো বিষয়টি জানাজানি হলে এলাকা জুড়ে ব্যাপক কৌতুহল ও আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।