ইত্তিজা মনির,বরগুনা প্রতিনিধি

বরগুনার মাননীয় পুলিশ সুপার জনাব মোঃ কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা, বরগুনা মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় এবং তত্ত্বাবধানে অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, বরগুনা এর বিষেশ অভিযানে এসআই নিরস্ত্র মঞ্জুরুল হাসান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ১১,১০,২০২৬ ইং সময় ০০.৩০ ঘটিকার সময় বরগুনা জেলার বরগুনা সদর থানাধীন গৌড়িচন্না ইউনিয়নের দক্ষিন খাজুরতলা গ্রামের জনৈক শানু খা এর তিন তলা বিল্ডিং এর নিচতলার পশ্চিম পাশের ভাড়াটিয়া নাজমা বেগমের সামনের রুমে থাকা তোষকের নিচ থেকে হইতে ১০০ (একশত) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ ০১,মোঃ সিফাত হাওলাদার (২০),পিতা-আঃ লতিফ হাওলাদার, গ্রাম বদরখালী,০৪ নং ওয়ার্ড ,থানা ও জেলা বরগুনা ০২,মোঃ নূর আলম(৩৫), পিতা-আবদুল লতিফ,গ্রাম চালিতাতলা, থানা ও জেলা- বরগুনাদ্বয়‘কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বরগুনা সদর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন ।
উদ্ধারকৃত ১০০ (একশত) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট।