মোঃ আশরাফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের ঘাটাইলে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে দুইজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে দড়িচৈথট্র এলাকাবাসী।
২ অক্টোবর (শুক্রবার) বিকেলে উপজেলার ঘাটাইল সদর ইউনিয়নের দড়িচৈথট্র কেন্দ্রীয় জামে মসজিদ কমিটি, দড়িচৈথট্র সমাজকল্যাণ ফাউন্ডেশন, যুব সমাজ ও এলাকাবাসী সম্মিলিত ভাবে মাদক নির্মূলে বিক্রেতা ও সেবনকারীদের বিরুদ্ধে একটি অভিযান পরিচালনা করে গাঁজাসহ দুইজনকে হাতেনাতে আটক করে। পরে থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
এলাকাবাসী জানান, ঘাটাইল সদর ইউনিয়ন, সন্ধানপুর ইউনিয়ন এবং সংগ্রামপুর ইউনিয়নের তিনটি গ্রামের সংযোগস্থল ও পাহাড়ী এলাকা হওয়াতে এখানে (দড়িচৈথট্র, দোপা ভাটপাড়া ও দোপা খাগরাটা) মাদক বিক্রি, সেবন এবং নিয়মিত জুয়ার আসর বসে। বার,বার তাদেরকে নিষেধ ও সতর্ক করার পরও একই কার্যক্রম করে যাচ্ছিল। আমরা সম্মিলিতভাবে বাধ্য হয়ে অভিযানটি পরিচালনস করে দুইজনকে আটক করে পুলিশে দিয়েছি। ভবিষ্যতে যুব সমাজকে রক্ষায় থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের সহযোগিতা নিয়ে মাদক, জুয়া, চুরিসহ অন্যান্য অবৈধ কার্যক্রম বন্ধে এলাকাবাসীর সম্মিলিতভাবে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
আরোও বলেন, এলাকায় মাদক সেবন, বিক্রয় ও কারবারের সঙ্গে জড়িত সকলকে সতর্ক করা যাচ্ছে—এখনই মাদক ও জুয়া থেকে সরে আসুন এবং নিজেকে সংশোধন করুন। অন্যথায় ভবিষ্যতে আইনানুগভাবে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমরা মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে সুন্দর ও নিরাপদ সমাজ গড়তে বদ্ধপরিকর।